‘লাইভ ফ্রম ঢাকা’ প্রদর্শনের দাবিতে মানববন্ধনের ডাক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০২:০৭ এএম

‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্রটি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে এবং পুনরায় চলচ্চিত্রটি আবার সিনেমা হলে প্রদর্শনের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ আয়োজকরা। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। আয়োজনের সমন্বয়ক বেলায়েত হোসেন মামুন বলেন, ১০ এপ্রিল বুধবার বিকেল ৫টায় পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হবে। বাংলাদেশে ভালো চলচ্চিত্রের প্রতি বাংলাদেশের সিনেমা হল মালিক, চলচ্চিত্র বিপণনকারী ব্যক্তিদের এক ধরনের বৈরী আচরণ চলমান। ভালো চলচ্চিত্রের প্রতি তাদের এই বৈরী আচরণের ইতিহাস বহু পুরনো। এর সাম্প্রতিক দৃষ্টান্ত হলো ‘লাইভ ফ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত