জাপানে তরুণ-তরুণীদের মধ্যে যৌন অনীহা বাড়ছে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:৪৯ এএম

জাপানে তরুণ-তরুণীদের মধ্যে যৌন মিলনে অনীহা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে অনেক পিছিয়ে। সোমবার প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

টোকিও বিশ্ব বিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এই গবেষণায় দেখা গেছে, ২০১৫ সাল পর্যন্ত জাপানে ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণীদের ২৪ দশমিক ৬ শতাংশেরই বিপরীত লিঙ্গের সঙ্গে যৌন সঙ্গমের কোনো অভিজ্ঞতা ছিল না। ১৯৯২ সালে এই হার ছিল ২১ দশমিক ৭ শতাংশ।

জাপানে তরুণদের ক্ষেত্রে এই অনীহা আরও বেশি। ২০১৫ সালে দেশটির ২৫ দশমিক ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে বিপরীত লিঙ্গের সঙ্গে যৌন সঙ্গমের কোনো অভিজ্ঞতা দেখা যায়নি। ১৯৯২ সালে এই হার ছিল ২০ শতাংশ।

এ ব্যাপারে টোকিও বিশ্ব বিদ্যালয়ের জনস্বাস্থ্য গবেষক ও এই গবেষণা দলের সদস্য পিটার ইউয়েদা বলেন, “যৌন অনভিজ্ঞতা জাপানে একটি জাতীয় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে জাপানের তুলনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার তরুণ-তরুণীদের বিপরীত লিঙ্গের সঙ্গে যৌন মিলনের আগ্রহ অনেক বেশি বলে বায়োমেড সেন্ট্রালে প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে। দেশ তিনটিতে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাত্র ১ থেকে ৫ শতাংশের কোনো যৌন মিলনের অভিজ্ঞতা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত