হাজারীবাগ থেকে গাড়িচোর ও ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১১:০৫ পিএম

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অস্ত্রসহ গাড়ি চোর ও ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এসময় তাদের কাছ থেকে চোরাই গাড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লিটন (৩৫), রিপন (৪২), ইমাম (৪৭), আনসার আলী (৪৮), মনির (৪৫)।

র‌্যাব -২ এর কোম্পানি কমান্ডার মহিদ্দীন ফারুকী বলেন, শিকদার মেডিকেল কলেজ এলাকায় দাগি চোর ও ডাকাত দলের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে চোরাই গাড়ি, শুটার গান, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল, ৬টি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধারে করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত