নগরীর রাজশাহী উন্নয়ন কর্র্তৃপক্ষ (আরডিএ) মার্কেট এবং নিউমার্কেটকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে তারা মার্কেটের সামনে ‘ঝুঁকিপূর্ণ’ নোটিস টাঙিয়ে দিয়েছে। গত সোমবার নগরীর প্রধান দুই মার্কেটে টাঙানো ব্যানারে বলা হয়, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট ও নিউমার্কেট খুবই ঝুঁকিপূর্ণ’। তবে কে বা কারা ব্যানার দুটি খুলে ফেলেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘নগরীর নিউমার্কেট ও আরডিএ মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আরডিএ মার্কেটের আশপাশে কোনো পুকুর নেই। ফলে অগ্নিকা- ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এ ছাড়া আরডিএ মার্কেট ও নিউমার্কেটের সিঁড়িতে মালামাল রাখা হয়। ফলে অগ্নিকা- হলে মানুষ সহজে নামতেও পারবে না। আরডিএ মার্কেটের ভেতরের তার এলোমেলোভাবে থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, নোটিস দেওয়ার পর মার্কেটগুলোর পক্ষ থেকে কোনো উদ্যোগ নিচ্ছে কি না দেখা হবে।
