ধর্ষণ থেকে বাঁচতে লিঙ্গ কেটে দিলেন গৃহবধূ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৬:৫৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের ফজলুর রহমান ফজলু (৩৫) বুধবার রাতে ঘরে ঢুকে একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় নিরুপায় ওই গৃহবধূ ধারালো অস্ত্র দিয়ে ওই ধর্ষকের লিঙ্গ কর্তন করে দেয়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি জানতে পারে। পরে আহত ফজলুকে তার পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী সূত্রে এ বিষয়টি জানা গেছে।

এ ব্যাপারে ওই গৃহবধূ ও ধর্ষকের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত