‘ডন থ্রি’তে শাহরুখের বদলে রনবীর

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১২:৩৮ এএম

বলিউডের ‘ডন’ চরিত্রের বয়স ২৮ বছর। প্রথম এ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। তারপর ডন হিসেবে দুই বার পর্দা মাতান শাহরুখ খান। এবার শাহরুখকে সরিয়ে নাকি ডন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রনবীর সিং। যদিও সবটাই শোনা কথা। আগেও শোনা গিয়েছিল, শাহরুখকে সরিয়ে রাকেশ শর্মার জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ভিকি কৌশল। মুম্বাই মিরর জানিয়েছে, ‘ডন থ্রি’ ছবি থেকে শাহরুখকে সরিয়ে নেওয়া হচ্ছে রনবীর সিংকে। পরপর দুটি ছবি থেকে সরে যান শাহরুখ নিজেই। বিষয়টি অবাক করেছে ভক্তদের। যদিও শাহরুখ বা রনবীরের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ প্রসঙ্গে ‘ডন’ ছবির প্রযোজক জয়া আকতারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুয়া খবর।’ রনবীর এরই মধ্যে জয়া আকতারের পরিচালনায় ‘দিল ধাড়াকনে দো’ ও ‘গাল্লি বয়’ সিনেমায় কাজ করে তার প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। এ জন্য অনেকেই ভাবছেন ঘটনা সত্য।

রনবীর এরই মধ্যে পরের ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। ‘৮৩’ নামের সেই ছবিতে তাকে দেখা যাবে ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের চরিত্রে। এ ছাড়া তার তালিকায় আরও কিছু ছবি আছে। তবে ‘ডন থ্রি’ এখনো সেই তালিকায় জায়গা পেয়েছে কি না, তা এখনো প্রকাশ করেননি তিনি। যদি এ রকম কিছু হয়, সেটি হবে বলিউডের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। অন্যদিকে, শাহরুখ খানও তার পরের ছবির কাজ শুরু করে দিয়েছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, পরের ছবিতে একটু আবেদনময় চরিত্রে দেখা যাবে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত