ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজ প্রতিষ্ঠান থেকে কত বেতন নেন, সেটি অনেকেরই জানা আছে। কিন্তু তার নিরাপত্তার পেছনে কত খরচ হয়?
একটি নিয়ন্ত্রক সংস্থার সূত্রে যায়, জাকারবার্গের নিরাপত্তা ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা ১৯১ কোটিরও বেশি।
রয়টার্স জানায়, জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তার পেছনে বিপুল পরিমাণ এ অর্থ খরচ করে ফেসবুক। গত বছরের তুলনায় যা দ্বিগুণেরও বেশি।
তিনি শুধু একা নন, সঙ্গে আছে পরিবারের নিরাপত্তাও। এর জন্য খরচ হয় দুই কোটি ডলার। বাকি ২৬ লাখ ডলার খরচ হয় জাকারবার্গের ব্যক্তিগত বিমানের পেছনে। প্রতিষ্ঠানটি এ খরচকেও তার নিরাপত্তা খাতেই বিবেচনা করে থাকে।
জাকারবার্গ ফেসবুক থেকে মাত্র ১ ডলারের প্রতীকী বেতন নেন। ফেসবুক স্টকের ৪০০ মিলিয়নেরও বেশি শেয়ারের মালিক তিনি।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় অষ্টম স্থান আছেন জাকারবার্গ, যার বর্তমান পরিমাণ ৬২.৩ বিলিয়ন ডলার।
