নগরের চান্দগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যম মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আদিত্য শীল (৪) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামের উজ্জ্বল শীলের ছেলে। মৃতের স্বজনদের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল আদিত্য। দুপুরে খেলার সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে বেলা ৩টার দিকে চমেকের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
