ফুটবলে হ্যান্ডবলের নিয়ম

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১১ এএম

ফুটবল মাঠে হ্যান্ডবল নিয়ে বিতর্কের শেষ নেই। কোনটি ইচ্ছাকৃত আর কোনটি অনিচ্ছাকৃত এই নিয়ে যত গোল বাধে। প্রায়ই দেখা যায় পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবলের শিকার হওয়া দল অভিযোগ করে বলেন যে রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। এখন অবশ্য প্রযুক্তির সাহায্য নিয়ে অনেকটাই নির্ভুল সিদ্ধান্ত দেওয়া সম্ভব। তবে একেবারে নির্ভুল সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তাই হ্যান্ডবলের নিয়ম ভালো করে বুঝে নেওয়া যাক। ডি-বক্সের ভেতর গোলকিপার ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের হাতে বল লাগলে সাধারণ নিয়মে হ্যান্ডবল হয়। তবে সেই হাতে বল লাগা যদি ফুটবলারের অনিচ্ছাকৃত হয় তাহলে রেফারি হ্যান্ডবল না দিয়ে খেলা চালিয়ে যান। এটাই হলো অনিচ্ছাকৃত হ্যান্ডবল। যদি প্রতিপক্ষকে ডিফেন্ড করার সময় খেলোয়াড়ের হাত শরীরের সঙ্গে যুক্ত থাকে কিংবা হাত পেছনের দিকে থাকে তাহলে সেটা অনিচ্ছাকৃত হ্যান্ডবল। বৈধভাবে ট্যাকেল করার পর কোনো কারণে বল হাতে লাগলেও তা অনিচ্ছাকৃত হ্যান্ডবল ধরা হয়। এর বাইরে ডি-বক্সের ভেতরের সব হ্যান্ডবলেই পেনাল্টি ডেকে দেন রেফারি। তবে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডের’ ঘটনার মতো ঐতিহাসিক ভুল তো হয়েই থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত