মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে বাজারের একটি চায়ের দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে আগুন লাগার পর তা পাশের দোকানে ছড়িয়ে যায়।
পরে স্থানীয়রা আমাদের জানালে দুইটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে যাবার কথা জানালেও ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান।
