নিজেদের স্যাটেলাইট উড়ালো নেপাল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১০:৫৫ এএম

উপমহাদেশের স্যাটেলাইটধারী দেশের মধ্যে যুক্ত হলো পাহাড়ঘেরা নেপাল। দেশটির প্রথম কৃত্রিম উপগ্রহ উড়লো বৃহস্পতিবার।

স্থানীয় সংবাদমাধ্যম মাই রিপাবলিকা জানায়, স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘নেপালস্যাট- ওয়ান’। নেপাল একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনএএসটি) বরাত বলা হয়, নেপালের স্থানীয় সময় রাত আড়াই দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে স্যাটেলাইটটি উৎপ্রেক্ষণ করা হয়।

জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজির দুই নেপালি বিজ্ঞানী আভাস মাসকে ও হরিরাম শ্রেষ্ঠা স্যাটেলাইটটি উৎপ্রেক্ষণের জন্য প্রস্তুত করে।

দেশের প্রথম স্যাটেলাইট উড্ডয়নের এই ঘটনায় নেপাল ও নেপালের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও সরকারের মুখপাত্র গোকুল বাসকোটা।

নেপালস্যাট- ওয়ানে নেপালের পতাকা ও এনএএসটি’র লোগো মুদ্রিত রয়েছে। স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক মাস থাকার পর নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত