জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন। তাকে নগ্ন অবস্থায় নির্যাতন করা হয়েছে উল্লেখ করে মিলা নিজেকে ‘জীবন্ত নুসরাত’ দাবি করেন। মিলার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘‘কত কত জীবিত "নুসরাত" আইন এর কাছে দাঁড়ান দিনের পর দিন...কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনো আওয়াজ উঠবে না… আইন দেশের সুন্দর..দুই বছর হয়ে যাচ্ছে.. কোর্ট এ উল্টো জঘন্য ভাবে চিৎকার দিয়ে অপবাদ দেওয়া হয় আমাকে... বিচার তো দূর...দাখিল করা "খ" ধারার চার্জশিট আমাকে না বুঝতে দিয়ে "গ" ধারায় মামলা চার্জ গঠন করা হয়...
আমার মাথায় আকাশ ভেঙে পড়ে.. আমার জানা ছিল, নারী ও শিশু নির্যাতন মামলায় কোনো রকমের হস্তক্ষেপে নেত্রীর কঠোর নিষেধ রয়েছে.. তিন বার আদালতের আদেশ টানা অমান্য করলে জামিন বাতিল হওয়ার কথা…পাঁচ বার আমাকে কোর্ট নানান বুঝ দিয়ে পারমানেন্ট জামিন দেয়...আমি এখন বলতেও পারি নাই শেষের দিন আমার শাশুড়ি, আমার স্বামীর কথায় আমাকে কীভাবে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড় পরিহিত অবস্থায় জঘন্যভাবে টেনে আমার দেবর তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা মায়ের সামনে এক ঘণ্টা গালিগালাজ করতে থাকে... আমার বাবা Viber এ ভিডিও কলের মাধ্যমে পুরো ঘটনা দেখেন... একপর্যায়ে আমি হাত জোড় করে ভিক্ষা চাই এই বলে ‘আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে আসছিলেন...আমার গায়ে কাপড় নাই... দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন...কিন্তু এই অপমান করেন না" ...ভিডিও টা এখনো আমার কাছে...
দেশের শিল্পী আমি?
আজকে এই টাও বলে ফেললাম... এর চাইতে কাপড় পরা অবস্থায় আমার গায়ে আগুন দিয়ে দিত... আমি যাই বললাম তাতে পুরা মিডিয়া, শিল্পীরা, আমার ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা... কাপড় ছাড়া ওই ছেলেকে রাস্তায় নামিয়ে জুতার বাড়ি দিয়ে মারার কথা... তাই না? আমার এই পোস্ট টাই তো সবার শেয়ার করার কথা তাই না? কেউ করবে নাহ্... কেউ নাহ… কারণ আমি বেঁচে আছি...এই মিলা কেন এখনো প্রতিদিন চিৎকার করে কাঁদে উত্তর পাও তোমরা?আমি দেশের জাতীয় পর্যায়ের শিল্পী? এখনো আজকেও বারবার ‘US-BANGLA’র এমডি কে কল দিয়েছি...কথা বলতে চেয়েছি... কেন আমার ন্যায্য বিচার তারা তাদের ক্ষমতা দিয়ে আটকে রেখে ওই কুলাঙ্গার কে চাকরিতে রাখছেন? কীভাবে আমার ওপর এত অন্যায় এর পর US-BANGLA cabin crew er সঙ্গে বিছানায় ঘুমিয়ে থাকা ওই জঘন্য ছবি ফাঁস হয়ে যাওয়ার পরও এই ছেলেকে সামাজিক মর্যাদা দিয়ে US-BANGLA এমডি সবাইকে বলে বেড়ান যে ‘That in any cost এই মেয়েকে জিততে দেব না’।
দেশের নাগরিক হিসেবে আজকে এই বলব... ওই ছেলের বিচার চাই আমি তাইলে... US-BANGLA আরও দুজন পাইলট যারা আমাকে রাস্তায় রাস্তার অপদস্থ করে নোংরা কথা বলে... তাদের নাম rezwan ahmed khan ও shams rezwan’। তারা শুধু আমাকে না বরং আমার বাবা কে নিয়েও প্রকাশ্যে গালি দেয়.. উল্টো দিকে এরা আমাকে ICT ACT এর হুমকি দিতে থাকে....আমি US-BANGLA’র এই তিনজনের বিচার চাই...আমি আমার দেশ ও দেশের সরকার এর কাছে আমার ভেঙে দেওয়া মেরুদণ্ড ফিরে চাই...ফাইলের ওপর ফাইল করা সকল প্রমাণ আমার কাছে জমা...কিন্তু বাকিদের বিচার কই চাইব?এদিকে ওই ছেলে দেশ ছেড়ে পালানোর জন্য বিভিন্ন বিদেশি এয়ার লাইনে চেষ্টা করে যাচ্ছে... আমার আবেদন আমার নেত্রীর কাছে, আমার অপরাধী যাতে পালাতে না পারে… আমার মামলাটি দয়া করে আবারও সঠিক ধারায় চার্জ গঠন করার আরজি জানাই... গত দশ দিন আগে আমি ওই ছেলেকে হাতে নাতে পতিতা নিয়ে ধরলে ওই ছেলে আমাকে ‘গুলি করে হত্যা করে সেলফ ডিফেন্স বলে প্রমাণ করে দেবে’ বলে আমাকে আর আমার বাবাকে sms করে... গুলি খাওয়ার আগে বিচার চাই...আমি বিচার চাই...
ইতি-
একজন জীবিত নুসরাত’’
