দূরদর্শিতার অভাব দেখছেন ফারুক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০২:১৮ এএম

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও তার দুই সদস্যের নির্বাচক কমিটির অন্য সদস্য হাবিবুল বাশার সুমন স্বস্তিতে। বিতর্কমুক্ত একটা বিশ্বকাপ দল তারা গঠন করতে পেরেছেন। কিন্তু আরেক সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এক জায়গায় নান্নু-সুমন নির্বাচক কমিটির দূরদর্শিতার অভাব দেখছেন।

‘বলা হয়েছে যে আয়ারল্যান্ডের পারফরম্যান্সের পর পরিবর্তন আসতে পারে দলে। এটা আমি আসলে খুব ভালোভাবে দেখি না। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসহীনতায় ভুগবে। যদি ভালো না খেলি বাদ পড়ে যেতে পারি। এসব না বলে যদি বলতাম, এটাই আমাদের সেরা দল, যারা ফর্মে নেই আশা করব তারা ফর্মে ফিরে আসবে। তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা একটু ভালো হতো।’ বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক গতকাল মিরপুরে একটা অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে বলছিলেন, ‘এদিক থেকে একটু দূরদর্শিতার অভাব মনে হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে।’

তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দলের প্রশংসাই করেছেন ফারুক। তার ভাষায়, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দলটা বর্তমান সময়ের সেরা দল হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত