ভারতে মালায়াম ভাষার অন্যতমতম তারকা অভিনেত্রী সাই পল্লভি। বর্তমানে চলছে তার হিট ছবি ‘আথিরান অ্যান্ড মারি ২’। তবে সিনেমার চেয়েও তিনি সম্প্রতি বিখ্যাত হয়েছেন ২ কোটি রুপির এক বিজ্ঞাপন ফিরিয়ে দিয়ে।
রং ফরসা করা একটি ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়ে দিয়ে তিনি আছেন আলোচনার তুঙ্গে।
সাই পল্লভি পর্দায় খুব বেশি মেকআপ নেন না বলে জানা যায়। তিনি নিজের মুখের দাগসহই পর্দায় অভিনয় করে আসছেন।
এর আগে এই অভিনেত্রী বলেন, ‘আমি নিজে প্রসাধনী ব্যবহার করা না। আপনাকে কিন্তু নিজে যা এবং গায়ের রং যা সে বিষয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে।‘
২০১৫ সালে তিনি সিনেমায় আসেন। তখনই তিনি নিজের মুখে ব্রণ ও দাগ নিয়ে অভিনয় করেন।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
