বরিশালের পিপি গিয়াসউদ্দিন মারা গেছেন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:২৮ এএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন কাবুল (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন রোগে ভুগে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইনজীবী এস এম সরোয়ার হোসেন জানান, ঢাকার সেগুনবাগিচা টানাকাটা টাওয়ারের সামনে গতকাল সকালে তার প্রথম জানাজা হয়। জানাজা শেষে মরদেহ বরিশালে নেওয়া হয়। বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে মুসলিম গোরস্তানে দাফন করা হয়। তিনি বলেন, গিয়াস জেলা আইনজীবী সমিতির একাধিকবারের নির্বাচিত সম্পাদক ও পরে সভাপতি হন। এছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন। গত ১০ বছর ধরে তিনি বরিশাল জেলা জজ আদালতের পিপির দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত