উল্লাপাড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৮:১৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের সিরাজুল ইসলাম (৩৬) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দুপুরে তার স্ত্রী শাহনাজ পারভীন(২৫) কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহতর বাবা আব্দুস সাত্তার জানান, ৭ বছর আগে সিরাজুলের সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে ৭ বছরের একটি শিশু সন্তানও রয়েছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কওশিক বলেন, ঘটনা ধাপাচাপা দিয়ে নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে এ দিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়।

শনিবার সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহতর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত