ইমেইলের পর ফেইসবুকের ইন্সটাগ্রাম কেলেঙ্কারি

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৪৬ পিএম

ফেইসবুকের অযাচিত কর্মকা- যেন কিছুতেই থামার নয়। ১৫ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ইমেইল ঠিকানা নিজেদের ওয়েবসাইটে আপলোড করার পর ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের হুমকির মুখে ফেলেছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক জানিয়েছে, লাখ লাখ ইন্সটাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড নিজেদের সার্ভারে ‘রিডেবল ফরম্যাটে’ রেখেছে তারা!

ইন্সটাগ্রাম ফেইসবুকেরই মালিকানাধীন প্রতিষ্ঠান। সম্প্রতি ফেইসবুক তাদের আরও একটি সামাজিক যোগাযোগমাধ্যম ডিভাইস হোয়াটসঅ্যাপ নিয়েও বিপাকে আছে। কয়েক মাস বিরতি দিয়ে দিয়ে তাদের সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে।

এর আগে ফেইসবুক জানায়, তাদের ওয়েবসাইটে ১৫ লাখ ব্যবহারকারীর ইমেইল ঠিকানা তাদের না জানিয়ে আপলোড করা হয়েছে। অবাক করার বিষয় হলো প্রতিষ্ঠানটি দাবি করছে এই ঘটনা তারা বুঝতেই পারেনি!

সিএনবিসি’র কাছে ফেইসবুকের এক কর্মকর্তা এই অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, ‘ওই ইমেইলগুলো তৃতীয় পক্ষের কাছে যায়নি। ধীরে ধীরে সব ডিলিট করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যা এরইমধ্যে ধরা পড়েছে। যাদের মেইল আপলোড করা হয়েছে, তাদের নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পুরো ঘটনাটি ঘটেছে আমাদের অজান্তে।’

ইন্সটাগ্রামের বিষয়ে এক ব্লগ পোস্টে ফেইসবুক লিখেছে, ‘কত জনের পাসওয়ার্ড সার্ভারে আছে, সেটি হিসাবের চেষ্টা চলছে। সবাইকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। কারও পাসওয়ার্ড হয়রানির জন্য ব্যবহৃত হয়নি।’

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ধারাবাহিকভাবে ফেইসবুকের বিরুদ্ধে একের পর এক অভিযোগের আঙুল উঠছে। ওই নির্বাচনে ফেইসবুক মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য অন্য আরেকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছিল বলে অভিযোগ ওঠে। ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যের নিরাপত্তা দিতে প্রতিষ্ঠানটি বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফেইসবুকের এই ধরনের কর্মকা-কে আমলে নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত