জিডিপিতে পর্যটন খাতের অবদান বাড়ছে : মাহবুব আলী

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১১:২১ পিএম

মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে পর্যটন খাতের অবদান বাড়ছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। পর্যটন শিল্প বিকাশে গণমাধ্যম অন্যতম অনুষঙ্গ। দেশ এবং বিদেশে পর্যটনের প্রসারে গণমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পর্যটকরা যখন কোথাও ভ্রমণ করতে চায় তখন তারা পর্যটন গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে মূলত গণমাধ্যম  থেকে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একীভূতকরণের যুগে তথ্য ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষ এবং সহজ। একটি পর্যটন গন্তব্যকে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত