বিদেশ যাত্রার যোগ বৃষের, সঙ্গীর সাথে কলহ এড়িয়ে চলুন মকর

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৯:০৩ এএম

মেষ: (২১ মার্চ - ২০ এপ্রিল) সামাজিক ও সাংগঠনিক কাজে সফলতা। রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা কোন্দলে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ: (২১ এপ্রিল - ২১ মে) বিদেশ যাত্রার যোগ। ব্যবসা-বাণিজ্যের জন্য দূরে যাত্রা।

মিথুন: (২২ মে – ২১ জুন) বীমা বা শেয়ার ব্যবসা থেকে ভালো লাভ হবে। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের যোগ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) অংশীদারি কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) কোনো আত্মীয়র সঙ্গে অহেতুক ভুল বোঝাবুঝি হতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবিলা করতে হবে। বাল্য বন্ধুর সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। বকেয়া টাকা আদায় হওয়াতে খুচরা ব্যবসায়ীরা শান্তি পাবেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) সঙ্গীর সাথে কলহ এড়িয়ে চলতে হবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। অন্যমনস্কতার জন্য ছোট-খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) প্রবাসীরা আজ সফল হতে পারেন। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। খরচের লাগাম টানুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) বড় ভাই-বোনের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে যাচ্ছে। কোনো বন্ধুর বিবাহ বা বিবাহবার্ষিকীতে অংশ নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত