অ্যাপলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ পিএম

অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে ১৮ বছর বয়সী এক কিশোর। ম্যানহাটনের জেলা আদালতে দায়ের করা মামলায় ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন ওই কিশোর।

কিশোরের অভিযোগ, অ্যাপলের ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের ভুলের কারণে তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

ভুক্তভোগী ওই কিশোরের নাম উসমান বাহ। যুক্তরাষ্ট্রের বোস্টন, নিউ জার্সি, ডেলাওয়্যার ও ম্যানহাটনের অ্যাপল স্টোরে সিরিজ চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাকে গত ২৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আসলে তার হারিয়ে যাওয়া লার্নারস পারমিটে থাকা নাম, পরিচয় ও ঠিকানা ব্যবহার করে অ্যাপল স্টোরে চুরির ঘটনা ঘটানো হয়।

ড্রাইভিং লাইসেন্স পেতে প্রশিক্ষণ নেওয়ার সময় চালকদের যে আইডি কার্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্রে সেটাই লার্নার পারমিট নামে পরিচিত। আইডি কার্ডটিতে ছবি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়।

পরে এক গোয়েন্দারা তদন্ত করে বের করেন, অ্যাপলের সার্ভিলেন্স ফুটেজে থাকা চোর আর ওসমানের চেহারা এক নয়। দুই জন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। এছাড়াও, চুরির ঘটনা ঘটার সময় ওসমান কলেজের একটি অনুষ্ঠানে ছিলেন।

মামলায় বলা হয়, মিথ্যা মামলার জন্য তাকে মানসিক চাপ ও কঠিন সময় পার করতে হয়েছে। Ñটেক শহর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত