দোয়া চাইলেন মাশরাফী

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৭:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বিশ্বকাপের জন্য দোয়া চেয়েছেন। বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় শেষে তিনি সকলের কাছে দোয়া চন।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘‘আগামী ৩০ মে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।’’

এর আগে এমপি মাশরাফী ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তব্যকালে বলেন, আমরা একটি পরিকল্পিত নড়াইল জেলা গড়তে চাই। ইতিমধ্যে কাজ শুরু করেছি।

বিভিন্ন দপ্তরের কাজে স্বচ্ছতার কথা উল্লেখ করে মাশরাফী বলেন, আপনারা নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করবেন। কারও বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

ইতিমধ্যে নড়াইলের একজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তথ্য আমার হাতে এসেছে। আমি নিজেই প্রয়োজনে এর বিরুদ্ধে মামলা করব।

মাশরাফী আরো বলেন, আমাকের কাছে অনেকেই আসেন ব্যক্তিগত সহযোগিতার জন্য। কেউ আসে চাকরির জন্য, আবার কেউ আসে ব্যক্তিগত সহযোগিতার জন্য। আপনার আমার কাছে আসবেন, আপনার এলাকার উন্নয়নের জন্য।

পরিকল্পিতভাবে নড়াইল শহরের উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষায় চিত্রা ও নবগঙ্গা নদী পুনঃখনন, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন  ও সমস্যার সমাধান করতে হবে।  এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে এমপি মাশরাফী পুরাতন বাসটার্মিনালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। বক্তব্যকালে মাশরাফী অবহেলিত নড়াইল জেলাকে একটি মডেল জেলায় রূপান্তরিত করতে সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ তৃণমূল পর্যায়ের সমস্যা চিহ্নিত করে প্রকল্প তৈরি করে তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মাশরাফী বিন মোর্ত্তজ বুধবার সকালে রাজধানী ঢাকা হতে নড়াইলে এসে পৌঁছান। পরে সারা দিন বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। বৃহস্পতিবারও সারা দিন নির্বাচনী এলাকায় থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত