দ্বৈত কর পরিহার চুক্তিতে সম্মত বাংলাদেশ-মালদ্বীপ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:০৮ এএম

দ্বৈত কর চুক্তি সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কার্যবিবরণী স্বাক্ষর করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দ্বিতীয় দফা আলোচনা শেষে এ বিবরণী স্বাক্ষর হয়। পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়েছে, দ্বৈত কর পরিহারে চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭ সালে মালেতে প্রথম বাংলাদেশ-মালদ্বীপে বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ঢাকায় দ্বিতীয় দফা আলোচনায় বসে দুপক্ষ। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ও বিনিয়োগ বাড়াতে এ চুক্তি সম্পাদন প্রয়োজন, জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বৈত কর পরিহার চুক্তি হলে দুই দেশের মধ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একই আয়ের ওপর দুই দেশে কর পরিহার করাই এই চুক্তি সম্পাদনের লক্ষ্য বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত