কৃষিতে ভর্তুকি বাড়ানো হবে : কৃষিমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:১৯ এএম

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি আরও বাড়ানো হবে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারিভাবে যে ধান কেনা হয়, তাতে কৃষক লাভবান হয় না। তাই কৃষি উপকরণের ওপর আরও বেশি হারে প্রণোদনা ও সহায়তা দেওয়ার চিন্তা রয়েছে সরকারের। প্রণোদনা বাড়িয়ে কৃষির যান্ত্রিকীকরণ জোরদার করার মাধ্যমে কৃষকদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে তিন দিনের ‘জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১৯’ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে গতকাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদের সভাপতিত্বে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। মেলায় সরকারি ৮ ও বেসরকারি ২১ প্রতিষ্ঠানের ২৭টি স্টল ৩টি প্যাভিলিয়ন রয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত