অনশন ভেঙেছেন রানা প্লাজার আহত শ্রমিকরা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৩:১৬ এএম

১১ দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের অনশন শেষে শ্রমিক নেতাদের দেওয়া বৃহত্তর আন্দোলনের আশ্বাসে অনশন ভেঙেছেন রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিকরা। গত বুধবার রাত ১০টার দিকে জুস ও পানি পান করিয়ে আহত শ্রমিকদের অনশন ভাঙান গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু এবং রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক এমদাদ। এ ছাড়া এদিন অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া পাঁচ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত