জিজ্ঞাসাবাদের জন্য শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিককে আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০১:৫৫ এএম

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর ফেরত পাঠানো ১১ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর বন্ধ করে দেওয়া তামা তার তৈরির একটি কারখানায় ওই বাংলাদেশিরা কাজ করতেন। বোমা হামলার বিষয়ে কিছু জানতে পারেন এ ধারণা থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। গত রবিবার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে বোমা হামলায় এখন পর্যন্ত ২৫৩ জন নিহত ও আহত হয়েছেন আরও ৫০০ জন। নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীও রয়েছে। গুরুতর আহত জায়ানের বাবা এখনো শ্রীলঙ্কায় চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত