হবিগঞ্জে ১২ টাকার ইনজেকশন ৫০০ টাকায় বিক্রি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:২৫ পিএম

হবিগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে ১২ টাকা মূল্যের ইফিড্রিন ইনজেকশন ৫শ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১২ টাকায় ক্রয় করা এ ইনজেকশনটির সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা আছে ২৫ টাকা। গতকাল সোমবার দুপুরে জেলা সদরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল গেইট এলাকার ইসলাম ফার্মেসিকে পাঁচশ টাকায় ইনজেকশনটি বিক্রি করার দায়ে ১৫ হাজার টাকা এবং দেড়শ টাকা করে বিক্রির দায়ে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত