সেলফি তুলতে গিয়ে বেখেয়ালে একের পর এক অঘটনের শিকার হচ্ছে মানুষ। ভারতে সেলফি তুলতে গিয়ে হাতির হামলার মুখে পড়েন একটি পর্যটক দলে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার করবেট টাইগার রিজার্ভ ফরেস্টে সাফারি করতে যান ৬ জন নারীর একটি পর্যটক দল। জিপ থেকে নেমে সেলফি তুলতে গিয়ে হাতির হামলা মুখে পড়ে যান তারা। হাতি গাড়িতে ধাক্কা দিলেও কোনো রকম পালিয়ে বাঁচলেন ওই নারীরা।
ভিডিওতে দেখা যায়, জিপ থেকে এক নারী নেমে সেলফি তুলতে যান। এ সময় কাছে থাকা একটি হাতি রেগে তেড়ে আসেন তাদের দিকে।
ওই পর্যটক দৌড়ে গাড়িতে উঠে পড়লেও ততক্ষণে কাছে চলে আসে হাতি। নারীদের চিৎকারে দ্রুত গাড়ি চালিয়ে চালক। এ সময় হালকা আঘাত লাগিয়ে দেয় হাতিটি।
এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্নের মুখে পড়েছে রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
জঙ্গলের এক বনরক্ষক পরাগ মধুকর ধাক্তে জানান, সাফারি করতে যাওয়া পর্যটকদের বারবার করে সতর্ক করা হয়, যাতে গাড়ি থেকে নেমে কোনো পশুর কাছে না যান।
এ ঘটনাকে জিপের চালক ও নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
এদিকে জিপের চালক জানান, অনেক নিষেধের পরেও ওই পর্যটক দায়িত্বজ্ঞানহীনের মতো গাড়ি থেকে নেমে সেলফি তুলতে গেলই হাতিটি রেগে যায়।
আগের দিন চণ্ডীগড়ে সেলফি তুলতে গিয়ে রেললাইনে ছিন্ন-বিচ্ছিন্ন হন তিন যুবক। বিয়ে খেতে এসে রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তারা। এমন সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
