সিরিজ ক্ষেপণাস্ত্র ‘পরীক্ষা চালাল’ উত্তর কোরিয়া

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:২৭ পিএম

পূর্ব উপকূল থেকে স্বল্পপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষা চালিয়েছে’ উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটি এ পরীক্ষা চালায় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ব্যর্থ পরমাণু আলোচনার পর পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের ওপর চাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়ার হোদো উপদ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। বিষয়টি নিশ্চিত হলে ২০১৭ সালের নভেম্বরে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এটিই হবে এ ধরনের প্রথম উদ্যোগ। এর আগে গত মাসে পিয়ংইয়ং জানিয়েছিল, ‘কৌশলগত দূর নিয়ন্ত্রিত অস্ত্র’ পরীক্ষা করেছে তারা। ভিয়েতনামে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চুক্তি ছাড়া সম্মেলন শেষ হওয়ার পর এটি ছিল পিয়ংইয়ংয়ের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত