কমিউনিটি ব্যাংক ও এজভারব সিস্টেমস লাইসেন্সিং চুক্তি

আপডেট : ০৪ মে ২০১৯, ১১:০৩ পিএম

উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ^মানের ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে ইনফোসিস-এর সহযোগী প্রতিষ্ঠান এজভারব সিস্টেমস লিমিটেডের সঙ্গে লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড ভবনে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। তাছাড়া কমিউনিটি ব্যাংক, আইটি কনসালট্যান্টস এবং বিবিএসএলের আরেকটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যান্ড সিইও মসিউল হক চৌধুরী। এজভারব সিস্টেমসের সুকেতু ভারাতিয়া, আইটি কনসালট্যান্টস লিমিটেডের এমডি ও সিইও ড. কাজী এস মুনির, বিবিএসএসএল-এর প্রধান নির্বাহী অফিসার ইয়ানা এসএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আন্তর্জাতিক ব্যাংকিং পরিষেবা দিতে কমিউনিটি ব্যাংক বদ্ধপরিকর। উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে পৌঁছে দেবে কমিউনিটি ব্যাংক। কেন্দ্রীয়ভাবে বিশেষায়িত কোর ব্যাংকিং সফটওয়্যার গ্রাহক সেবা সম্প্রসারণ নিশ্চিত করবে।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অ্যাডিশনাল আইজিপি (এফঅ্যান্ডডি) ড. মো. মইনুর রহমান চৌধুরী,   রেলওয়ে রেঞ্জের অ্যাডিশনাল আইজিপি মো. মহসিন হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত