দুই দক্ষিণী নায়িকার 'বিয়ে' নিয়ে টুইটারে হইচই

আপডেট : ০৫ মে ২০১৯, ০৫:৩৮ পিএম

ভারতের দক্ষিণের নায়িকা তৃষা কৃষনান জন্মদিন উদ্‌যাপন করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সেখানে হাজির হন আরেক সুন্দরী চারমে কাউর। তিনি সরাসরি তৃষাকে দিয়ে বসেন বিয়ের প্রস্তাব। আর এ নিয়ে হইচই টুইটারে।

ঘটনার শুরু শনিবার হলেও এ জের রয়ে গেছে। অনেকেই তাদের বিয়েকে স্বাগত জানাচ্ছেন। তৃষা কৃষনানের পোস্টে লাভ রিঅ্যাক্ট দিয়েছেন সাত হাজারেরও বেশি ব্যবহারকারী।

তৃষা তার ৩৬তম জন্মদিনে এ পোস্ট দেন।

চারমে সেই পোস্টের নিচে মন্তব্য করেন, ‘বাবু, আমি তোমাকে আজ এবং সব সময়ের জন্য ভালোবাসি, আমি হাঁটু গেঁড়ে তোমার অপেক্ষায় আছি আমার বিয়ের প্রস্তাবে রাজি হবে বলে, চলো বিয়ে করে ফেলি (এবং এটা বেআইনিও নয়)।‘

এপর তিনি তৃষাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

জবাবে তৃষা বলেন, ‘আমি এর মধ্যেই রাজি হয়ে আছি‘

তৃষার এখন ব্যস্ত সময় যাচ্ছে । তার হাতে রয়েছে অনেকগুলো ছবির কাজ। এর মধ্যে রয়েছে ‘গারজানি’, ‘তাতুরাংগা ভেটাই ২’ ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত