আগুনে পুড়ল বিদ্যালয়ের আসবাব-শিক্ষাসামগ্রী

আপডেট : ০৬ মে ২০১৯, ১২:৫৮ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে তিনট্যহরী উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে লাগা আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র ও শিক্ষাসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সকালে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে রামগড় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম জানান, মানিকছড়ি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। শ্রেণিকক্ষের বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণে পাঠদান ব্যাহত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত