ধর্ষণের অভিযোগে সিরিয়ালের নায়ক গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০১৯, ০৫:০৮ পিএম

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ ওবেরয়। ২০১৭ সালে মুম্বাইয়ের ওশিয়ারা এলাকায় এক নারীকে ধর্ষণ করেন তিনি।

ওই নারীর অভিযোগের ভিত্তিতেই মুম্বাই পুলিশ করণকে গ্রেপ্তার করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৮৪ ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, ওই নারীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে করণ তাকে ধর্ষণ করে। তারপর নাকি টাকাও চেয়েছিলেন। নইলে ধর্ষণের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন।

তবে ২০১৭ সালের অভিযোগের ভিত্তিতে কেন এত দিন পরে করণকে গ্রেপ্তার করা হলো- এ নিয়ে মন্তব্য করেনি পুলিশ। করণও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

মহেশ ভাটের ‘স্বাভিমান’-এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন করণ। এরপর ‘জসসি জ্যায়সি কোই নেহি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত