কঙ্গনা-ঋত্বিকের নতুন যুদ্ধ দেখার অপেক্ষায় বলিউড

আপডেট : ০৭ মে ২০১৯, ০৯:২৮ পিএম

কয়দিন আগে কঙ্গনা রানাওয়াত এবং ঋত্বিক রোশনের মধ্যে অন্যরকম যুদ্ধের কথা ভুলেননি ভক্তরা। সিনেমা রিলিজ নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তবে আগুন জ্বালিয়েছিলেন কঙ্গনাই বেশি।

জানুয়ারিতে একই দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনার মণিকর্ণিকা এবং ঋত্বিকের সুপার থার্টিন। কিন্তু কঙ্গনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে মুক্তির তারিখ পিছিয়ে যায় ঋত্বিক অভিনীত বায়োপিক মুভিটি।

কিন্তু এই বিরোধ শেষমেশ মেটেনি তাদের মধ্যে। সুপার থার্টিনের মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয় জুলাইতে। কিন্তু একই তারিখে মুক্তি পাচ্ছে কঙ্গনারও ছবি।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম মাসালা জানায়, ২৬ জুলাই সুপার থার্টিনের সঙ্গে মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত মেন্টাল হ্যায় কিয়া। এ সিনেমায় কঙ্গনার সঙ্গে আছেন রাজকুমার রাও।

মে মাসে ছবিটি মুক্তির কথা থাকলেও এর আরেক অভিনেতা একতা কাপুর জানিয়েছেন, জুলাইতেই মুক্তি পাচ্ছে মেন্টাল হ্যায় কিয়া। বক্স অফিস সূত্রে জানায় যায়, ২৬ জুলাইয়েই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

তাহলে কি ঋত্বিক-কঙ্গনার আরেকটি যুদ্ধ দেখার অপেক্ষায় বলিউড পাড়া। ঋত্বিক এখন কি করবেন? কঙ্গনার কাছে আবার হার মানবেন নাকি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। তবে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত ঋত্বিকের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত