জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ০৮ মে ২০১৯, ০৩:৫১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের গত ১৩ এপ্রিল ও ৪ মের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ দুই পরীক্ষা ২২ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০১৭ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের (বিশেষ) ৪ মের স্থগিত পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (বিশেষ) ৫ মের স্থগিত পরীক্ষা ২১ মে, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ৪ মে ও ৫ মে স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী ১৬ ও ১৭ মে, ২০১৮ সালের বিবিএ (প্রফেশনাল) দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার এবং বিএড স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের ৪ মে স্থগিত পরীক্ষা ১১ মে এবং ২০১৮ সালের বিএসএড ৫ মের স্থগিত পরীক্ষা ১৮ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত