১৯৯৫-৯৬ মৌসুমের বক্সিং ডে টেস্টে মেলবোর্নে লড়ছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন সবে বিশ্ব ক্রিকেটের ভয়ংকর স্পিনার হয়ে উঠছেন। তার বিচিত্র বোলিং অ্যাকশন নিয়ে তখন বিস্তর আগ্রহ দর্শক মাধ্যমে। ঠিক ওই সময়ে মুরালিধরনের বিরুদ্ধে উঠল নো বলের অভিযোগ। মেলবোর্নে ওই ম্যাচের এক পর্যায়ে লঙ্কান অফ স্পিনারের বলে নো বল ডাকেন আম্পায়ার ড্যারেল হেয়ার। এক-দুবার নয়, তিন ওভারের মধ্যে সাতবার নো বল কল করেন হেয়ার। এতে তুমুল ক্ষেপে যান তখনকার লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। প্রশ্ন তোলেন কেন বারবার নো ডাকা হচ্ছে মুরালির বিরুদ্ধে। হেয়ার জানান, তার মনে হয়েছে দুসরা করতে গিয়ে কনুই প্রয়োজনের চেয়ে বেশি বাঁকাচ্ছেন মুরালি। আরও রেগে যান রানাতুঙ্গা। খেলা বন্ধ করে সতীর্থদের নিয়ে বের হয়ে যান মাঠ থেকে। অবশ্য আবার মাঠে ফিরেছিলেন। পরে বোলিং অ্যাকশন পরীক্ষার ব্যবস্থা করে আইসিসি এবং তাতে প্রমাণ হয় সঠিক ডিগ্রিমতো কনুই বাঁকিয়ে বল করেন মুরালি। সেই থেকে আর প্রশ্নের মুখে পড়তে হয়নি স্পিন লিজেন্ডকে। ক্যারিয়ারের সর্বোচ্চ ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুরালিধরন। ১৩৯টি ওয়ানডে, ৭৮ টেস্ট ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা শেষে ২০০৮ সালে অবসর নেন ড্যারেল হেয়ার।
মুরালিধরনের নো বল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০১৯, ১২:০০ এএম
আপডেট : ১০ মে ২০১৯, ১২:২৫ এএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০