মেধাবী মিমের কলেজে ভর্তি অনিশ্চিত

আপডেট : ১১ মে ২০১৯, ১১:১৭ পিএম

পিতৃহীন আছমিনা আক্তার মিম টিউশনি করে এবারের এসএসসিতে বিজ্ঞান বিভাগে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন থেকে জিপিএ ৫ পেয়েছে। তার বাবা আশিরুল ছিলেন একজন দিনমজুর। অষ্টম শ্রেণিতে থাকতেই ২০১৬ সালের ২৬ অক্টোবর তার বাবা মারা যান। এমন অবস্থায় তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। মা সকালে অন্যের বাসায় কাজ করতে বেরিয়ে পড়েন। বাধ্য হয়ে টিউশনি শুরু করে। এভাবেই চলে তার পড়াশোনা। অন্যের কাছে সাহায্য নিয়ে মিম এসএসসির ফরম পূরণ করেছে। কলেজে ভর্তির টাকাও তার মার কাছে নেই।

পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড়ায় একটা ভাঙাচোরা টিনের ঘরে বসবাস মিমদের। তাদের সম্পত্তি বলতে এক কাঠা জমি। বাড়িতে আলাদা কোনো বসার জায়গা নেই। নেই চেয়ার-টেবিল। তার মা বয়সের কারণে এখন আর আগেরমতো কাজ করতে পারেন না। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন।

মিমের মা আছিয়া খাতুন বলেন, ‘আমার পক্ষে মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয়। পারলে বিয়ে দিতে হবে।’ কিন্তু মিম কলেছে ভর্তি হতে চায়। উচ্চশিক্ষা অর্জন করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত