স্ট্রোক ডিভাইস বানিয়ে পুরস্কার জিতল আনিকা নূর

আপডেট : ১৪ মে ২০১৯, ১১:০২ পিএম

কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরির শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে নিউরো নেক্সাস ব্রেইন হেলথ হ্যাকাথনে স্ট্রোক ডিভাইস বানিয়ে পিপল চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশি বংশোদ্ভূত মালিয়াত আনিকা নূর।

দলটির নাম ‘রিক টেকনলোজিস’। এই দলে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত মালিয়াত আনিকা নূর। দলের বাকি সদস্যরা হলেন রায়ান রোজেনট্রেটর, নোয়াম অ্যাঙ্গলো, ব্রিটনি হ্যারিংটন, ড. আরভিন্দ গনেশ ও কাইলি গিল্ড।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও নিউরোসাইন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আয়োজনে এই প্রতিযোগিতায় মোট ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

ছয় সপ্তাহের প্রতিযোগিতাটি শুরু হয় গত মার্চে। এই সময়ের মধ্যে প্রতিটি দলকে ২২টি ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করতে বলেন বিচারকরা। গত সোমবার শিক্ষার্থীরা নিজেদের প্রকল্পগুলো বিচারকদের সামনে উপস্থাপন করেন। এতে বিজয়ী দল রিক টেকনোলজিস ১৭ হাজার ৫০০ ডলারের ফান্ড অর্জন করে।

প্রকৌশল ও বিজ্ঞানের সাহায্যে ব্রেইন ও মানসিক স্বাস্থ্যের জন্য মেডিকেল সলিউশন বের করাই ছিল প্রতিযোগী দলগুলোর প্রধান কাজ। এর মধ্যে অ্যাম্বুলেন্স বা হাসপাতালে স্ট্রোক রোগীদের সাহায্য করতে স্ট্রোক ডিভাইস তৈরি করে রিক টেকনোলোজি।

কাইলি গিল্ড ও তার দলের বাকি সদস্যরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা স্ট্রোকের অনেকগুলো ক্ষতিকর দিক প্রশমিত করতে সক্ষম। ক্লিনিক্যাল ট্রায়াল ও কিছু গবেষণার পর ডিভাইসটি দিয়ে আসলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের সহায়তা করা যাবে বলে আশা করছি।

মালিয়াত আনিকা নূর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুনাজ আহমেদ নূরের বড় মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত