পেটে ১১৬টি পেরেক নিয়ে বেঁচে আছেন শংকর!

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:০১ পিএম

মানুষের শরীরের স্বাভাবিক ক্রিয়ার জন্য লৌহ গুরুত্বপূর্ণ। তবে এক ভারতীয় সম্ভবত এক্ষেত্রে কাজটা বেশিই করে ফেলেছেন।

চিকিৎসকরা ওই ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ১১৬টি পেরেক, বেশ কিছু ছোট লোহার টুকরা এবং লম্বা তার অপসারণ করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, উত্তর-পশ্চিম ভারতের বুন্ডিতে রোগীর এক্স-রে রিপোর্টে পেটের মধ্যে এসব ধারালো জিনিস দেখে স্তম্ভিত হয়ে যান এক সার্জন।

ভোলা শংকর নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তি তীব্র পেট ব্যথা নিয়ে ডা. সাইনির কাছে যান। পরে তিনি তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দেন। এই রিপোর্টেও একই চিত্র উঠে আসে।

অস্ত্রোপচারে পেট থেকে এসব ভয়ঙ্কর জিনিস বের করতে চিকিৎসকদের প্রায় আধাঘণ্টা সময় লেগেছে। অধিকাংশ পেরেক ছিল সাড়ে ৬ সেন্টিমিটার লম্বা।

চিকিৎসকরা বলেন, এসব পেরেক অন্ত্রে গিয়ে পৌঁছালে মারাত্মক ক্ষতির কারণ হতে পারতো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শংকর পেশায় মালি। তার মানসিক সমস্যা আছে। এ ধরনের ভয়ঙ্কর বস্তু কেন এত পরিমাণে খেয়েছেন সেটা বলতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত