প্রিমিয়ার লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:২১ পিএম

এ এস এম ফিরোজ আলম সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩তম সভায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকিং ও লিজিং ব্যবসার সঙ্গে জড়িত।

ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের পরিচালক এবং টয়ো সিস্টেম বিডির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। ব্যবসায়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালীর কালাইয়ায় ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত