দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম

আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:৪০ পিএম

বেশি সময় দাঁত ব্রাশ করা কি ভালো? এমন প্রশ্ন যাদের মনে ঘোরাফেরা করে তারা জেনে নিতে পারেন, এতে ক্ষতি হয় বেশি। ডেন্টাল হাইজিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই মিনিটের বেশি সময় ধরে দাঁত ব্রাশ করা উচিত নয়।

দুই মিনিটের তুলনায় যারা মাত্র ৪৫ সেকেন্ড ব্রাশ করেন তারা মুখগহ্বর থেকে মাত্র ২৬ শতাংশ ‘প্লাক’ পরিষ্কার করতে পারেন।

কোন কৌশলে দাঁত ব্রাশ করছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। হালকা চাপে, সবগুলো দাঁতের গোড়া ও মাড়ির প্রতিটি অংশে ব্রাশ করা অত্যন্ত জরুরি।

দাঁত আর মাড়ির পাশাপাশি জিহ্বা ও গালের ভেতরের অংশেও ব্রাশ চালানো গুরুত্বপূর্ণ।

ভালো মানের ব্রাশ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন শক্ত ব্রিসলের ব্রাশ ব্যবহার করা ভালো। কারণ এতে দাঁত আরও ভালোভাবে পরিষ্কার হবে, যা ভুল ধারণা। সব সময় নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করা উচিত। কারণ শক্ত ব্রিসলের ব্রাশের কারণে দাঁতের এনামেলের আস্তর ক্ষতিগ্রস্ত হয়।

খাওয়ার পরপরই বিশেষ করে এসিডিক খাবার ও ফলমূল খাওয়ার পর দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। খাওয়ার পর কুলকুচি করে অন্তত ৩০ থেকে ১ ঘণ্টা পর দাঁত ব্রাশ করাটাই সঠিক পদ্ধতি।

টুথব্রাশ পৌঁছাতে পারে না এমন স্থানে ব্যাকটেরিয়ার বসতি গড়ে ওঠে। তাই ব্রাশ করার মতোই জরুরি ফ্লসের ব্যবহার। এতে ‘প্লাক’ জমা হওয়া রোধ হয় এবং মুখগহ্বরের বিভিন্ন জটিলতা এড়ানো যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত