জেএসসির বৃত্তিতে এবারও একচেটিয়া সাফল্য ধরে রেখেছে উত্তরার মাইলস্টোন কলেজ। গত বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ১৪ মে প্রকাশিত তুরাগ থানার অধীনে প্রদত্ত ২২ ট্যালেন্টপুল ও ৪৩ সাধারণ বৃত্তির সবগুলো এককভাবে অর্জন করে মাইলস্টোনের শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
নিজ থানায় সবগুলো বৃত্তি অর্জনকারী মাইলস্টোনের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যক্ষ সহিদুল ইসলাম, প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ এম. কামালউদ্দিন ভূঁইয়া ও পরিচালক মাসুদ আলম। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, সাফল্যের এক একটি মুকুট নিজের করে সামনে এগিয়ে চলছে মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় ও সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলে। বিজ্ঞপ্তি
