নানা আয়োজনে গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ ও সীবলী পূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, প্রদীপ পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন, ধর্মীয় আলোচনা সভা এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
বুদ্ধপূর্ণিমা ঘিরে চট্টগ্রাম নগরসহ জেলার সব বৌদ্ধমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। নগরের বৌদ্ধবিহারগুলোতে পুলিশের কুইক রেসপন্স টিম, সোয়াত, গোয়েন্দা পুলিশের বিশেষ টিম, মোবাইল টিম, রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করে। নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মো. আবদুল ওয়ারিশ খান জানানÑ ৩১টি মন্দিরে অতিরিক্ত আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
