মোংলায় পণ্য পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগ

আপডেট : ২২ মে ২০১৯, ১১:৩৬ পিএম

বাগেরহাটের মোংলা বন্দরের পণ্য পরিবহনে ব্যবহৃত যান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে খুলনা শ্রমিক ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি কাজী আবুল হাসান এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কাজী আবুল হাসান বলেন, খুলনা মহানগর শ্রমিক দলের সভাপতি আবদুর রহিম বক্স দুদুমিয়া ও শ্রমিক নেতা সরোয়ার হোসের খুলনা শ্রমিক ইউনিয়নের নামে মোংলার দ্বিগরাজে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। মোংলা বন্দর ও শিল্প এলাকার  তিনি চাঁদাবাজি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত