ঈদুল ফিতরকে সামনে রেখে বরাবরের মতো লেজার ভিশন এবারও বেশ কিছু অডিও ও মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে। লেজার ভিশনের এবারের আয়োজনে থাকছে বৈচিত্র্য। এরমধ্যে রয়েছেÑ জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমনের ‘ফতুর’। সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন মার্চেল। রবিউল ইসলাম জীবনের কথায় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের ‘তুই ছাড়া’। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী উপমার কণ্ঠে গাওয়া ‘অভিমানী’।
জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনার কণ্ঠে গাওয়া গান ‘তুমি কাছে থেকেও’। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। থাইল্যান্ডের মনোরম কিছু লোকেশনে চিত্রায়িত গানটি নির্মাণ করেছেন জুটি প্রোডাকশন্স।
ফোক শিল্পী হিরু ফকিরের কণ্ঠে গাওয়া ‘মাওলা-২’। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি ফিচারিং কণ্ঠশিল্পী মোহাম্মদ পিয়াসের ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’। কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও স্বরলিপির দ্বৈত কণ্ঠে গাওয়া ‘ভাল বাসতে বাসতে’। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর এবং ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।
ফোক শিল্পী অবিনাশ বাউলের কণ্ঠে গাওয়া ‘আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো’। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইয়াসিন হোসেন নিরুর কণ্ঠে ‘খোদা ক্ষমা করো আমারে’। কণ্ঠশিল্পী দিয়া’র কণ্ঠে ‘কফি হাউস’। কণ্ঠশিল্পী সানিয়া রমার ‘রঙের যাদুকর’। সাদিয়া ইসলাম সাথী’র কণ্ঠে গাওয়া ‘পরান পাখি রে’।
