ভেজাল খাবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:০৬ এএম

ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা। বাংলাদেশে বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘নিরাপদ খাদ্যের স্বরূপ সন্ধানে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় ড. সলিমুল্লাহ খান বলেন, ভেজাল রাজনীতির কারণে খাদ্যেও ভেজাল ঢুকেছে। উভয় ভেজালের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে জনগণকে সঙ্গে নিয়ে।

সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ বিপদ হলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের সংকট। মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্যের জন্য অসাধু ব্যবসায়ীরা যেমন দায়ী তেমনি জনগণের সচেতনতার অভাবও দায়ী। সেজন্য নিরাপদ খাদ্য আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত