ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:০৯ এএম

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রেলের আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত পাঁচ স্থান থেকে টিকিট দেওয়া হয়েছে।

ফিরতি টিকিটের ক্ষেত্রে গতকাল দেওয়া হয়েছে ৭ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে আজ ৩০ মে দেওয়া হবে ৮ জুনের, ৩১ মে দেওয়া হবে ৯ জুনের, ১ জুন দেওয়া হবে ১০ জুনের এবং ২ জুন দেওয়া হবে ১১ জুনের টিকিট।

একজন ব্যক্তি চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এ ছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫০ শতাংশ টিকিট। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে অবিক্রীত টিকিট পরে কাউন্টার থেকে দেওয়া হবে।

ফিরতি টিকিট বিক্রিতেও পাঁচ স্টেশনের কাউন্টারগুলোতে আগের মতোই ভিড় লক্ষ করা গেছে। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশনগুলোতে তৎপর রয়েছেন। এর আগে গত ২২ মে থেকে আসন্ন ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে ২৬ মে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত