মেষ : পরীক্ষার ফল শুভ হবে। নতুন ব্যবসার যোগ আছে। আয় থাকলেও জমার ঘর ফাঁকা থাকবে।
বৃষ : শত্রুদের জন্য আইনি লড়াইয়ে আপনি জয়ী হবেন। কাজের চাপ কম। আর্থিক সচ্ছলতা থাকবে।
মিথুন : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। কাজের চাপ বাড়বে। বিদেশ ভ্রমণ শুভ।
কর্কট : ব্যবসা বাড়লেও আয় বাড়বে না। বিদেশ ভ্রমণের ভিসা পেতে পারেন। পরিবারে আনন্দ বিরাজ করবে।
সিংহ : কর্মস্থলে বৈদেশিক বাণিজ্যের চাপ বাড়বে। সন্তানের লেখাপড়ার জন্য দুশ্চিন্তা বাড়বে। অলসতা পরিহার করুন।
কন্যা : দূর থেকে প্রাপ্ত সংবাদ শুভ হবে না। তরল পদার্থের ব্যবসায় ব্যস্ততা বাড়বে। ভ্রমণ বাতিল করাই উচিত।
তুলা : বিদেশে চাকরির যোগ আছে। কর্মক্ষেত্রে অতৃপ্তির শেষ নেই। আংশিক আর্থিক উন্নতি হতে পারে।
বৃশ্চিক : সন্তানের বিদেশ গমনের সব কর্ম সম্পন্ন হবে। স্নায়ুজনিত কোনো রোগের প্রকোপ বাড়তে পারে। চরিত্র সম্পৃক্ত বদনাম রটতে পারে।
ধনু : বন্ধুর সাহায্যে কোনো পাওনা টাকা আদায় হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
মকর : কর্মক্ষেত্রে মন্দাভাব থাকবে। বন্ধুরা কাজে সহযোগিতা করতে পারে। রোগের চিকিৎসায় খরচ বাড়বে।
কুম্ভ : ব্যবসায় ব্যস্ততা বাড়বে। প্রভাবশালী বন্ধু-লাভ হবে। দলিল বা চুক্তিপত্রের কাজ শুভ হবে।
মীন : তরুণ-তরুণীদের বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়দের চাপ থাকা সত্ত্বেও সংসারে আনন্দভাব বিরাজ করবে।
