ফরিদপুরে দুদকের মামলায় এফএমসির সাবেক অধ্যক্ষের সাজা

আপডেট : ৩০ মে ২০১৯, ০৩:১৩ পিএম

অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষের পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়ছে। বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের বিশেষ  জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ে বলা হয়েছে, এফএমসির সাবেক অধ্যক্ষ ডা. সোলেমান শেখ পেনাল কোড ১৮৬০ এর ৪০৯ ধারা মোতাবেক তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯১ হাজার ২৯১ টাকা অর্থ দণ্ড প্রদান করেছে, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৪ সালের ১৫ এপ্রিল তৎকালীন দুদকের ফরিদপুরের উপ-পরিচালক শেখ ফানাফিল্যা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানা সরকারি অর্থ (৯১ হাজার ২৯১টাকা) আত্মসাতের অভিযোগ তুলে ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সোলেমান শেখের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ফরিদপুর জজ কোটের দুদকের পিপি নারায়ন চন্দ্র দাস জানান, মামলা দায়েরর পর দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমানের রায়ে আসামি ডা. সোলেশান শেখকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯১ হাজার ২৯১ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তিনি বলেন, “অর্থদণ্ডের টাকা পরিশোধ করতে না পারলে অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত