গত ২৭ মে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘ক্লিয়ার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অফিশিয়াল চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উচ্চ পদের কর্মকর্তারা। তারা জানান, নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। ক্লিয়ার ব্র্যান্ডটি সব সময় সামাজিক বাধা ভেঙে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার কথা বলে থাকে। ঠিক সেভাবেই নুসরাত ফারিয়া আজ নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন। তাই ইউনিলিভার বাংলাদেশ বিশ্বাস করে নুসরাত ফারিয়া ‘ক্লিয়ার’-এর জন্য সঠিক রোল মডেল। তিনি সারা দেশের তরুণীদের মনোভাবকে তুলে ধরেন এবং তাদের অনুপ্রাণিত করেন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার ক্যারিয়ারের শুরু করেন মডেলিং দিয়ে, এরপর আসেন অভিনয়ে। সব মাধ্যমেই পেয়েছেন ব্যাপক সফলতা। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
×
