লাওসে ফুটবলারদের ঈদ উদযাপন

আপডেট : ০৫ জুন ২০১৯, ১১:২৩ এএম

২০২২ বিশ্বকাপের প্রাক-বাছাই খেলতে লাওসে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানেই ঈদ যাপন করছেন জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসানরা। ঈদের আমেজ নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে তারা।

ভিয়েনতিয়েনে বৃহস্পতিবার প্রাক-বাছাইয়ের ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতে দেশবাসীকে ঈদ উপহার দেওয়ার লক্ষ্য তাদের।

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের ল্যান্ড মার্ক হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। খোলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায়, হোটেল থেকে ১৫ মিনিট দূরত্বের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন তারা।

অবশ্য লাঞ্চের পরই অনুশীলনে নামার কথা ফুটবলারদের। ম্যাচের আগের দিন শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন জেমি ডের শিষ্যরা।

লাওসের পাড়ি জমানোর আগে থাইল্যান্ডে ব্যাংককের গত শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাই লিগের দ্বিতীয় বিভাগের দল বিজি পাথুম ইউনাইটেড এফসিকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এগিয়ে যাওয়ার পরও এয়ার ফোর্স ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল-সবুজদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত